বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

অভয়নগরে প্রতিবন্ধীদের মাঝে পূনর্বাসন সহায়তা ও সহায়ক উপকরণ বিতরণ

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ণ

‘প্রয়োজনীয় সহায়তা পেলে প্রতিবন্ধীরাও হতে পারে দক্ষ জনশক্তি’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে প্রতিবন্ধীদের মাঝে পূনর্বাসন সহায়তা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের বাস্তবায়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহায়তায় গতকাল বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে নগদ অর্থ ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক (কার্যক্রম) আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। স্বাগত বক্তব্য রাখেন, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) ও প্রতিবন্ধী পূনর্বাসন প্রকল্পের ফোকাল পারসন এস এম ফারুক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ফিজিওথেরাপিস্ট জাহাঙ্গীর হোসেন।
প্রকল্পের ফোকাল পারসন এস এম ফারুক হোসেন জানান, ২০২৩-২০২৪ সালের বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রকল্পভূক্ত ১১তম কিস্তির অর্থায়নে প্রতিবন্ধী ১৫জন ব্যক্তি/ অভিভাবককে ১০ হাজার করে মোট এক লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। একই প্রকল্পের আওতায় ৮জন প্রতিবন্ধী শিশু/ ব্যক্তিকে একটি করে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর