বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

“নাবিক” উদ্যোগে মহান বিজয় মাস-২৩ উপলক্ষ্যে শিশু ক্রিকেট টুর্নামেন্ট

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৪:১৯ অপরাহ্ণ

২০ ডিসেম্বর ২০২৩ ইং বুধবার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “নাবিক” এর উদ্যোগে মহান বিজয় মাস উৎযাপন উপলক্ষ্যে শিশু ক্রিকেট টুর্নামেন্ট (অনুর্ধ ৫ম) এর সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “নাবিক” আয়োজিত বিজয় মাস-২৩ উপলক্ষ্যে এ প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্টে নান্নার ৫ নং ওয়ার্ডের মধ্যপাড়া ও দক্ষিণ পাড়া অংশগ্রহণ করেন। এতে দক্ষিণ পাড়া বিজয় লাভ করার মাধ্যমে ফাইনালে অংশগ্রহণ নিশ্চিত করেন।
এ সেমিফাইনাল ম্যাচ শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছাসেবী “নাবিক” এর সভাপতি জনাব প্রভাষক মোঃ শাহীনূর ইসলাম শাহীন।সংগঠনটির শিশু বিষয়ক সম্পাদক জনাব শাহিনুর ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত এ  আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “নাবিক” এর শিক্ষা সম্পাদক জনাব শহিদুল্লাহ আল হাবিব। আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক জনাব সিয়াম আহম্মেদ। এতে খেলায় অনুভূতি ব্যক্ত করেন বিজয়ী দলের ক্যাপ্টেন দিপ্তপাল ।
প্রধান অতিথির বক্তব্যে “নাবিক” সভাপতি জনাব প্রভাষক মোঃ শাহীনূর ইসলাম শাহীন বলেন মহান বিজয়ের মাস গৌরবের মাস। দেশ প্রেমিক কতিপয় বীরের মহান আত্মত্যাগের বিনিময়ে এ অর্জন সম্ভব হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে এ মহান আত্মত্যাগ ভূলুণ্ঠিত হওয়ার উপক্রম হচ্ছে। তরুণ প্রজন্ম আজ নেশাগ্রস্ত হওয়ার পথে। তাই তরুণ প্রজন্ম বাঁচাতে হলে নৈতিক শিক্ষা ও ক্রীড়ার ব্যবস্থা, সুস্থ বিনোদনের আয়োজন জরুরী। তরুণ সমাজকে রক্ষার্থে শিশুদের পরিচর্যা করা অত্যাবশ্যক। তরুণ ও শিশুদের রক্ষা করা গেলে তবেই অর্জিত এ বিজয় সার্থক হবে। তিনি উপস্থিত ক্ষুদে ক্রীড়ামোদিদের উদ্দেশ্য পাঠে মনযোগী হওয়ার পরামর্শ দেন। খেলা ধুলার সাথে সৎ, দেশ প্রেমিক, ভাল ছাত্র ও ভাল মানুষ হওয়ার  উদ্দাত্ত আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর