বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

আটোয়ারীতে প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে মানববন্ধন

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৩ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাধীন রসেয়া দিনমাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ আখতারুজ্জামান মিয়া সম্প্রতি সন্ত্রাসী হামলায় মারপিটের আঘাতে অসুস্থ্য হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে এবং আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন আটোয়ারী উপজেলার সকল নি¤œ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ সহকারী শিক্ষকগণ। বুধবার(২০ ডিসেম্বর) দুপুরে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মুল ফটকের সামনে পাকা রাস্তায় এ কর্মসুচি পালন করা হয়। ঘন্টাব্যাপী এ কর্মসুচি চলাকালে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয়। মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ,মির্জাপুর আজিম উদ্দীন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল মান্নান, আলোয়াখোয়া তফশিলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন বাবুল, সহকারী শিক্ষক( কম্পিউটার) জিল্লুর হোসেন সরকার, বড় শিংগিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা প্রধান শিক্ষকের উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে শিক্ষক লঞ্চিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী এবং দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসুচি পালনের হুশিয়ারী দেন বিক্ষুদ্ধ শিক্ষকরা। মানববন্ধন শেষে প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ বরাবরে পৃথক পৃথকভাবে স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর