বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

৭ জানুয়ারি ভোটের মাধ্যমে পছন্দের মানুষ নির্বাচিত করুন : আব্দুল ওয়াদুদ দারা

রাজশাহী প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৩ অপরাহ্ণ

রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেছেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া সমগ্র বাংলায় লেগেছে। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে।সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে সাড়া দিচ্ছেন।চারিদিকে চলছে নির্বাচনী আমেজ। এবারে নির্বাচন হবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন।রাজশাহী-৫ আসনে পুঠিয়া-দূর্গাপুর বাসীকে আহবান করবো আপনাদের পছন্দের মানুষকে ভোট দিতে,ভোট কেন্দ্রে গিয়ে ভোটের মাধ্যমে নির্বাচিত করুন।
২০ ডিসেম্বর (বুধবার) পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,নৌকার পালে হাওয়া লেগেছে।প্রতীক বরাদ্দের পর থেকে নৌকা চলছে আর এ নৌকার যাত্রী হবে গণতন্ত্রপ্রেমী মানুষ।দেশের কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ হলো নৌকার যাত্রী আর এ নৌকার মাঝি হলেন স্বয়ং বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।
নিশ্চিত উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে নৌকার বিকল্প নেই।
আমি আহবান করছি,আগামী ৭ জানুয়ারী সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে সকলে ভোট দিবেন।বিপুল ভোটে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীকে এ আসনটি উপহার দেবেন আপনারা।
তিনি আরো বলেন,জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক।তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন।তাঁর পাশে থেকে সকল অপশক্তিকে আমাদের মোকাবেলা করতে হবে।
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার,রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হক,সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ,পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান,সদস্য গোলাম ফারুক,রবিউল ইসলাম রবি, জেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সালেহ,জেলা যুবলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মিঠু,জিউপাড়া ইউপি চেয়ারম্যান হোসনে আরা,জিউপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান, সভাপতি আব্দুল হান্নান,সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ডলার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল পরিমাণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর