বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ণ

যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহের গৌরীপুরে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠপনের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন সহ মধ্য দিয়ে দিনব্যাপী নানান কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। পুস্পস্তবক অর্পন শেষে সকাল ৯টায় চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ, ডিসপ্লে অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১২ টায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান, দুপুরে জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়াও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা কবরস্থানে প্রয়াত মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়।  উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মসূচীতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। পরে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি নান্দাইল আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালামের নির্দেশক্রমে ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহানের নেতৃত্বে বিজয় দিবসে আনন্দ র‌্যালী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর