বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

মহান বিজয় দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ বেদীতে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের শ্রদ্ধাঞ্জলি

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬’ই ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট মহানগরীর চৌহট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এবং বিকাল ৩টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় নগরীর ৫৩নং সমবায় ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, মহান বিজয়ের দীর্ঘ ৫২ বছরে দেশবাসী পদার্পণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়ে দেশবাসীকে সঙ্গে নিয়ে পাক হানাদারদের পরাজিত করে এই বিজয় আনেন। বিজয় গাঁথা এই গৌরব ধরে রাখতে জাতিকে আরো সচেতন করতে তৎকালীন সাড়ে ৭ কোটি বাঙালির মধ্যে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেয়া তৎকালীন আওয়ামীলীগ নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, সংগঠক, বুদ্ধিজীবী তালিকা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করার জন্য একটি প্রকল্প গ্রহণ করে শুমারী করতে হবে।
সভায় বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি মোঃ হোসেইন কবির, সাধারণ সম্পাদক প্রভাষক ডাঃ আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম মন্ডল, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক লেখক মনজুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, কার্যনির্বাহী সদস্য মোঃ ফিরোজ আহমেদ, গুলজার হোসেন নেছার, জয়দ্বীপ চক্রবর্তী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী ইউসুফ শেলু, অনলাইন মিডিয়াকর্মী মোঃ আলমগীর আলম, এম.এ ওয়াহিদ চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর