বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

মৌলভীবাজারে আনসার- ভিডিপির উদ্যোগে বিজয় দিবস পালিত

কিবরিয়া আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৫:২৬ অপরাহ্ণ

দীর্ঘ ৯ মাস হানাদার পাকিস্তান সেনাবাহিনীর মতো এক শক্তিমান সেনাবাহিনীর বিরুদ্ধে অসম যুদ্ধ করেছিলেন দেশের সব ধর্ম, বর্ণ, ভাষার বীর সন্তানেরা। ৩০ লাখ মানুষের প্রাণ, ২ লাখ মা-বোনের ইজ্জত  আর বিপুল সম্পদহানির ভেতর দিয়ে মুক্তির সংগ্রামে সফল হয়েছিলেন মুক্তিযোদ্ধারা। ছিনিয়ে এনেছিলেন চূড়ান্ত বিজয়। জাতিকে মুক্ত করেছিলেন পরাধীনতার শৃঙ্খল থেকে।
এই ডিসেম্বরের কুয়াশাঢাকা বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য, উড্ডীন হয়েছিল লাল-সবুজ পতাকা।
আজ ১৬ই ডিসেম্বর শনিবার ভোরে সদর উপজেলার  খলিলপুর ইউনিয়ন আনসার-ভিডিপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে  ১নং খলিলপুর ইউনিয়নের সকল আনসার ভিডিপির সদস্য এবং সদস্যাদের নিয়ে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মৌলভীবাজার  ইউনিয়ন সহকারী কোম্পানি কমান্ডার মোঃ শামীম আহমদের পরিচালনায় অতিথি হিসেবে  বক্তব্য রাখেন খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আরজু মিয়া,৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হরিদাস ভট্টাচার্য এবং আনসার ভিডিপির সদস্য সদস্যাবৃন্দ।
অনুষ্ঠানে শামীম আহমদ বলেন- মহান মুক্তিযুদ্ধে আত্নত্যাগকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি পাশাপাশি যুদ্ধে শহীদ হওয়া সকল মুক্তিযুদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর