বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

বেনাপোলে দেনার দায়ে দম্পতির আত্মহত্যা

মো: সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ১০:০৮ অপরাহ্ণ

দেনার দায়ে ৭ মাসের শিশুকে রেখে যশোরের বেনাপোলে একই রশিতে ঝুলে ইয়ামিন হোসেন ও তানিয়া খাতুন নাম এক দম্পতি আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন ৩ নং বাহাদুরপুর গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

ইয়ামিন হোসেন বাহাদুরপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং তানিয়া খাতুন উপজেলার
সুবর্ণখালী গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে।

স্থানীরা জানান, গত ১ সপ্তাহ পূর্বে বাহাদুরপুর বাজারে বাসাটি ভাড়া নেন তারা। ইতোপূর্বে তারা যশোরে পুলের হাটে বসবাস করতো। ইয়ামিনের একটি পোল্ট্রি ব্যবসা রয়েছে। দেনার জন্য সে নিজের বাড়ি জমি বিক্রি করে ভাড়া বাসায় থাকতেন। এই দম্পতির খাদিজা খাতুন নামে ৬ মাসের একটি কণ্যা সন্তান রয়েছে।

শুক্রবার ভোরে প্রতিবেশিরা বাচ্চার কান্নার শব্দ শুনে জানালার ফাঁক দিয়ে তাকালে স্বামী স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এরপর তারা আশেপাশের লোকজনকে খবর দিলে পরবর্তীতে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

বাহাদূরপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিক ভাবে জানতে পারি এই দম্পতি অনেক ঋণগ্রস্ত ছিলো। জমি ঘরবাড়ি বিক্রি করেও ঋণ পরিশোধ না হওয়ায় তাদের ভিতর হতাশা বিরাজ করছিলো। আজ তাদের এই পরিনতি দেখে পরিবারের মাঝে শোক বিরাজ করছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই দম্পত্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা হাসপাতাল পাঠানো হয়ে হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর