বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

রাজশাহী শিক্ষা বোর্ডের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালন

নিহাল খান, রাজশাহী প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ১০:০৭ অপরাহ্ণ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এর আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮ টায় রাজশাহীর টি বাঁধ বধ্যভূমিতে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে এক (০১) মিনিট নিরবতা পালন করা হয়।
পরবর্তীতে সকাল ৯ টায় রাজশাহী শিক্ষা বোর্ডে চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. এনামুল হক, কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন-রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ূন কবীর এবং কলেজ পরিদর্শক মো. এনামুল হক।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. মো. অলীউল আলম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদৎবরণকারী তাঁর পরিবারের সদস্য, জাতীয় চার নেতা,মুক্তিযুদ্ধের সকল শহিদ ও ১৪ ডিসেম্বর নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার শহিদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন-“বাঙালি জাতির বিনির্মাণে যাঁরা আত্মত্যাগ করেছেন তাঁদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন আমরা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করব।”
পরে বাদ আসর শিক্ষা বোর্ড জামে মসজিদে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।এরপর সন্ধ্যা ৬ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের মূল ফটকের উভয় পাশে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর