বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

লামায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৮:২৬ অপরাহ্ণ

বান্দরবানের লামায় যথাযোগ্য মর্যাদায় লামায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত পালিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর) সকালে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভ লামার সকল স্থরের মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে দিবসটির তাৎপর্য শীর্ষক পরষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় লামা উপজেলার নবাগত নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
আরও উপস্থিত ছিলেন লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) এস.এম রাহাদুল ইসলাম, লামা থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ, ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন,ওমর ফারুক, উপজেলা আ.লীগের সহ সভাপতি বিজয় আইচ,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ, তথ্য অফিসার খন্দকার তৌহিদ, সদর রেঞ্জ অফিসার আতা ইলাহীসহ বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তর এর প্রতিনিধি,রাজনৈতিক, সুশীল সমাজ ও সাংবাদিকরা।
প্রসংগত, ১৪ ডিসেম্বর,১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের বিজয় এর  প্রাককালে জাতিকে মেধাশূন্য করার জন্য ঘৃন্য অপপ্রয়াস চালায়। সেইদিন এদেশের  চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিক, অধ্যাপক, সাংবাদিকসহ অনেক বুদ্ধিজীবিকে তারা হত্যা করেছিল। পরে দিবসটি জাতীয়ভাবে পালিত হচ্ছে।
এছাড়াও শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবস উপলক্ষে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন গ্রুপে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর