বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও পিকেটিং

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৯:০৬ অপরাহ্ণ

সরকারের পদত্যাগ,তফসিল বাতিল  ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের  ১ দফা দাবীতে মঙ্গলবার (১২ ডিসেম্বর) ১১তম দফার ৩৬ ঘন্টার অবরোধের প্রথম  দিন  ঝালকাঠিতে যুবদল বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে। সকাল ৬.৩০ ঘটিকায় নলছিটি উপজেলা যুবদলের আহবায়ক  মোঃ সালাউদ্দিন শাহিনের  নেতৃত্ব বরিশাল – কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া এলাকায়  বিক্ষোভ মিছিল হয়।  জেলা যুবদলের সদস্য সচিব এ্যাড. আনিসুর রহমান খান এর নেতৃত্বে  ঝালকাঠী – বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়া এলাকায় দুপুর ১২ টার দিকে  বিক্ষোভ মিছিল করে রাস্তায় বসে পড়ে রাস্তা অবরোধের চেষ্টা করে যুবদল নেতৃবৃন্দ। অবরোধের কর্মসুচীতে অংশ গ্রহণকারী নেতৃবৃন্দ নির্বাচন কমিশন ঘোষিত একতরফা তফসিল বাতিল, নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগ দাবীসহ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন এবং  পুলিশী হয়রানী  নির্যাতন বন্ধ চেয়ে নানা শ্লোগান দেয়। এদিকে ঝালকাঠিতে অবরোধে তেমন কোন প্রভাব দেখা যায়নি। আঞ্চলিক পর্যায়ে যানবাহন চলাচল করছে। তবে দূরপাল্লার বাস ছাড়েনি।  লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা কম ছিল। জেলার সকল সড়ক এবং  মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যপক তৎপরতা দেখা গিয়েছে। নিয়মিত টহল জোরদার করা হয়েছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ আনসার মোতায়েন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর