বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

লামায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৯:০১ অপরাহ্ণ

ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যু ঝুঁকি কমান, অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল করার লক্ষে সারাদেশের ন্যায়  লামা উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ ইং, শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় লামা স্বাস্থ্য ও পবিবার কল্যাণ কার্যালয়ের আয়োজনে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিতরে নির্ধারিত কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন লামা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
 এ সময় আরো অংশ নেন লামা উপজেলার নবাগত নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাইনুদ্দীন মোর্শেদ, জুনিয়র কনসালটেন্ট গাইনী ডাঃ মাকছুদা বেগম,ডাঃ সুজন কুমার ধর, এনেস্থিসিয়া ডাঃ নুর মোহাম্মদ, মেন্টাল হেলথ কেয়ার এর ডাঃ জেসমিন আক্তার,ডাঃ মোহাম্মদ ফরহাদ, লামা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও ইনচার্জ দিদারুল ইসলাম,এমবি আইপি রুপন কান্তি চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
লামা উপজেলা স্বাস্থ্য বিভাগের সূত্রমতে, এবারে লামা উপজেলায় ১টি পৌরসভা ও ৭টি  ইউনিয়নে ১৪৫ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩,০২৩ শিশুকে ১টি করে নীল রঙ্গের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ১৯,২৫৯ জন শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল মোট ২২,২৪২ জন শিশুকে খাওয়ানো হচ্ছে।
প্রসংগত,পরে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র (মনের জানাল), মেন্টাল হেলথ ক্লিনিক ও ইনডোর ই.সি.জি রুম শুভ উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর