বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

ইন্টারনেট ও ডিস লাইনের অতিরিক্ত তারের জঞ্জাল অপসারণে রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযান

রাজশাহী প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৮:৫৭ অপরাহ্ণ

ইন্টারনেট ও ডিস লাইনের অতিরিক্ত তারের জঞ্জাল অপসারণে রাজশাহী সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) নগর ভবন হতে মহিলা কলেজ হয়ে মালোপাড়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ও বিপদজনকভাবে ঝুলন্ত ডিসের ও ইন্টারনেটের তার অপসারণ করা হয়েছে।ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।
উল্লেখ্য,গত ২৭ অক্টোবর ২০২৩ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং স্থানীয় বিভিন্ন  দৈনিক পত্রিকায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে তারের জঞ্জাল দ্রুত সময়ে অপসারণে বিজ্ঞপ্তি দিয়েছিল রাজশাহী সিটি কর্পোরেশন।
রাসিকের সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, ‘এতদ্বারা রাজশাহী মহানগরীতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানসমূহের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে,রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লার অলি-গলিতে বৈদ্যুতিক খুঁটি ও ল্যাম্পপোস্টে বিভিন্ন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের তার ঝুলে আছে,অনেক স্থানে অতিরিক্ত তার কণ্ডুলী আকারে এবং কোথাও কোথায়ও পাখির বাসার মতো হয়ে আছে।যত্রতত্র এইসব তারের জঞ্জালের কারণে পরিচ্ছন্ন ও সুন্দর রাজশাহী মহানগরীর সৌন্দর্য্য নষ্ট হচ্ছে।এমতাবস্থায় এইসব তারের জঞ্জাল দ্রুত সময়ে নিজ দায়িত্বে অপসারণ এবং আধুনিক ওয়ারলেস ইন্টারনেট সার্ভিস ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের ইন্টারনেট সেবা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।দ্রুত তারের জঞ্জাল অপসারণ না করা হলে সিটি কর্পোরেশন কর্তৃক সেগুলো অপসারণ করা হবে এবং জনস্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর