বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

রামগড়ে ইসলামি ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক শিক্ষার্থীদের কুরআন সবক ও দোয়া অনুষ্ঠিত

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৯:০৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায়ে সহজ কুরআন শিক্ষার সবক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলা কোর্ট জামে মসজিদে সহজ কুরআন শিক্ষা কার্যক্রমে উপজেলার ১৯টি মসজিদের প্রায় দুইশত শিক্ষার্থীদের এ সবক প্রদান করা হয়। পরে এক বিশেষ দোয়ায় অংশ নেন উপস্থিত ব্যক্তিবর্গ।

ইসলামি ফাউন্ডেশন রামগড় শাখার ফিল্ড সুপারভাইজার এরশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন।

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে প্রশংসা করে ইউএনও বলেন, প্রচলিত আধুনিক শিক্ষার স্রোতধারায় সকাল ৬ টা থেকে ৮টা পর্যন্ত শিশুদের ধর্মীয় শিক্ষা অর্জনে শিশুদের আন্তরিকতার প্রশংসার দাবীদার।  চলমান এ কার্যক্রম ধর্মীয় ও নৈতিক শিক্ষা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যাতে শিক্ষিত সুনাগরিক তৈরীতে ইসলামি ফাউন্ডেশন শিশু ও গণশিক্ষা বিভাগ কাজ করছেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা সুমধুর সুরে হামদ-নাত পরিবেশ ও সুরা আবৃত্তি করে অতিথিদের মন জয় করেন। শেষে এ শিক্ষা কার্যক্রমে অংশ নেয়া ২ শত জন শিক্ষার্থীদের মধ্যে যারা পূর্ব পাঠ শেষে কুরআন পড়তে যাচ্ছে; তাদের মাঝে পবিত্র কুরআন শরীফ প্রধান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

পরে অনুষ্ঠানের আগত ১৯টি মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের জন্য প্রতিটিতে ৫টি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতা আফরিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর