বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

গোটা পৃথিবী ৭ জানুয়ারির নির্বাচনের দিকে তাকিয়ে আছে : আসাদুজ্জামান আসাদ

নিহাল খান, রাজশাহী প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৫ অপরাহ্ণ

গোটা পৃথিবী আগামী ৭ জানুয়ারির নির্বাচনের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান আসাদ।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে নগরীর সিটি হাট সংলগ্ন রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পবা উপজেলা মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় আসাদুজ্জামান এসব মন্তব্য করেন।
আসাদুজ্জামান আসাদ বলেন, বাংলাদেশের নির্বাচন মানেই উৎসব।সবসময়ই উৎসবমুখর পরিবেশে ভোট হয়,সবাই পছন্দের প্রার্থীকে বিজয়ী করে।মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবে।তাই সেই পরিবেশ বজায় রাখতে মহিলা আওয়ামী লীগকেও কাজ করতে হবে।ভোটের পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব সবার।
মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন,আগামী ৭ জানুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে।গোটা পৃথিবী তাকিয়ে আছে ৭ জানুয়ারির নির্বাচনের দিকে। আমরা প্রমাণ করে দিতে চাই,প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচনও সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক এমপি বেগম আখতার জাহান।তিনি বলেন,আগামী নির্বাচান সুষ্ঠু,সুন্দর ও শান্তিপূর্ণ করার ক্ষেত্রে আমাদের সবার দায়িত্ব রয়েছে।ভোটারদের উদ্বুদ্ধ করতে হবে ভোট কেন্দ্রের আসার জন্য।ভোট দেয়া আমাদের সবার অধিকার এটি মানুষকে বলতে হবে।ভোটের দিন যাতে সবাই স্বতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে নিজেদের মতামত প্রকাশ করতে পারে সেজন্য আমাদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে।
পারিলা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগমের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন,পবা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম,রাজশাহী জেলা পরিষদের সদস্য শিউলী রাণী,সাবেক সদস্য রাবেয়া খাতুন সীমা, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোখসানা মেহেবুব চপলা,পবা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরোজা বেগম,নওহাটা পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন সুমি,মহিলা আওয়ামী লীগ নেত্রী জরিনা বেগমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর কমিটির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর