টাঙ্গাইলের নাগরপুরে কর্মীবন্ধব সাধারন মানুষের আস্থাভাজন জননেতা টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার)আসনের সংসদ সদস্য ও নৌকা মার্কার মনোনীত প্রার্থী আহসানুল ইসলাম টিটুর ৫৪ তম জন্মদিন পালন করলেন উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ। সোমাবার সকালে এমপির নিজ বাসায় ফুল দিয়ে শুভেচ্ছা ও কেক কাটে যুব ও ছাত্রলীগ। এসময় উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা, যুবলীগের আহবায়ক (দায়িদ্বপ্রাপ্ত) ভক্ত গোপাল রাজবংশী, যুগ্ন আহবায়ক মাহফুজ রানা এমবি, আনিসুজ্জামান তুহিন, রাজীব আহাম্মেদ রাজু, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজীব মিয়াসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।