বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

জামালপুরে চাল আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ১২:১৪ অপরাহ্ণ

জামালপুরের ইসলামপুরে সুবিধাভোগীর তালিকায় নাম থাকা জেলেদের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযোগটি উঠেছে উপজেলার প্রাথর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম বাবুলের বিরুদ্ধে।

জানা যায়, ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকার ঘোষিত ১৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞা সময়টাতে জেলেদের কোন কাজ না থাকায় উপজেলার প্রাথর্শী ইউনিয়নের ২৩৫ জন জেলেদের মাঝে জনপ্রতি ২৫ কেজি করে চাল বরাদ্দ দেয় উপজেলা প্রশাসন। তবে সুবিধা ভোগীর তালিকায় নাম থাকলেও অনেকেই চাল না পাওয়ার অভিযোগ রয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সুবিধাভোগীর তালিকার ১৮৯ নং সিরিয়ালে থাকা পশ্চিম গামারিয়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মালেক উদ্দিন, ২০২নং সিরয়ালের আব্দুস সালাম, ২১৫নং সিরিয়ালের শাহিন মিয়াসহ আটজন জেলে তাদের বরাদ্দের চাল পাননি।

এ সময় কথা হয় সুবিধা ভোগীর তালিকায় নাম থাকা জেলে বেড়ের গ্রামের বাসিন্দা ঝতুর ছেলে মালেকের সাথে। তার দাবী সরকার নিষেধ করছিলো মাছ ধরি নাই।

আমাদের প্রতি বছর চাল দেয় এবার তো চাল পাইলাম না। একই দিন কথা হয় সুবিধা ভোগীর তালিকায় নাম থাকা জেলে পূর্ব জারুলতলা গ্রামের বাসিন্দা আবু বক্করের ছেলে আনোয়ারের সাথে। তিনি এই প্রতিদেককে জানান, সরকার নিষেধ করছিলো মাছ নদীতে মাছ ধরতে যাই নাই। আমাদের কষ্টের কথা ভেবে সরকার চাল দিল সেই চাল চেয়ারম্যান মেম্বাররা খাইলো আমাদের লাভ হলো কি। আমরা আমাদের চাল চাই, এটাই আমাদের দাবী।

অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে প্রাথর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইফতেখার আলম বাবুল বলেন, তাদেরকে বলবেন পরিষদে এসে চাল নিয়ে যেতে। চাল পরিষদের গুদামে আছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাবর ডিও ইস্যু করে দিয়েছিলাম। কেন তারা চাল পেলো না, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর