বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

গোলাপগঞ্জে শীতার্তদের পাশে একটিভ ডেভেলপার আওই

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ১০:০২ অপরাহ্ণ

একটিভ ডেভেলপার আওই গোলাপগঞ্জ, সিলেটের উদ্যোগে আলহাজ্ব জাকির আলীর অর্থায়নে এবং মরহুম আলহাজ্ব ছওয়াব আলীর পরিবারের মাগফেরাত কামনায় শনিবার (৯ ডিসেম্বর) দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের সংগঠনের অস্থায়ী কার্যালয় আলহাজ্ব ছওয়াব আলী ভিলায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জাকির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ জুনেদ ও সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরওয়ার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ জসিম আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংগঠনের অর্থ সম্পাদক আলী আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলামে বাংলাদেশ সিলেট জেলা শাখার সহসভাপতি হাজী শামসুদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী মাহবুব খান, বৃহত্তর বানীগ্রাম মাদ্রাসার সভাপতি মাসুক আহমদ, বুধবারী বাজার ইউনিয়নের ইউপি সদস্য এনাম উদ্দিন, ইউপি সদস্য হেলাল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা হাজী তুয়াহিদ আলী, বানীগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাজী মোবারক আলী, আওই জামে মসজিদের সাবেক মুতাওয়ালি ইমাম উদ্দিন, মাদানিয়া কেরাত প্রশিক্ষণ কেন্দ্র বানিগ্রামের সাধারণ সম্পাদক হাজী তাজ উদ্দিন, সমাজসেবী আব্দুল আহাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য প্রবাসী সেলিম উদ্দিন, সামছুল হক, শফিক উদ্দীন, সংগঠনের সদস্য আলী আকবর, মাও. আব্দুল জব্বার, আরিফ উদ্দিন, বেলাল আহমদ, আব্দুল্লাহ আল-হানিফ, মাও.আহমদ মাজেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন জামেয়া ইসলামিয়া বহর গ্রাম মাদ্রাসার মুহতামিম মাও. এনামুল হক। শেষে বুধবারী বাজার ইউনিয়নের দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও ভবিষ্যতে বড় পরিসরে শীতবস্ত্র বিতরণ করার প্রত্যয় ব্যক্ত করেন জাকির আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর