বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কিবরিয়া আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ১০:০২ অপরাহ্ণ

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ ডিসেম্বর শনিবার দুপুর ০২.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার  মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।
অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, নিখোঁজ জিডি ও মুলতবি স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অপরাধ সভায় মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের নভেম্বর মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহণ করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার ।
এছাড়া গুরুত্বপূর্ণ ডাকাতি মামলার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেফতার করায় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
কুলাউড়া থানার এসআই মো: আনোয়ার মিয়া জুলাই মাসে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন।
সদর কোর্টের পুলিশ পরিদর্শক  মো: ইউনুস মিয়া শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক নির্বাচিত হন।
এছাড়া সদর কোর্টের মোঃ ইমতিয়াজ সরকার শ্রেষ্ঠ সিএসআই এবং এএসআই মুসিবুর রহমান শ্রেষ্ঠ জিআরও নির্বাচিত হন। পাশাপাশি সন্তোষজনক পারফরম্যান্সের জন্য
সদর কোর্টে কর্মরত কনস্টেবল আবুল কাশেমকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
সদর ট্রাফিক জোনের মোশারফ হোসেন শ্রেষ্ঠ টিএসআই পুরস্কার লাভ করেন।
 পুলিশ সুপার শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে সম্মাননা ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান এবং মৌলভীবাজার জেলা পুলিশের সকল ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর