বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

নান্দাইলে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতা নারীকে সংর্ধ্বনা 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৯:৫৬ অপরাহ্ণ

“নারীর জন্য বিনিয়োগ সহিংসা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ হল রুমে নান্দাইলে নির্বাচিত ৫জন জয়িতা নারীকে সংর্ধ্বনা প্রদান করা হয়েছে।  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংর্ধ্বনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী, কলামিস্ট সাইদুর রহমান, জয়িতা নারী যথাক্রমে ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলী, মিসেস বাবলী দাস, প্রধান শিক্ষক মিলি আক্তার, ২০২৩ সনে জয়িতা পদকপ্রাপ্ত নাছিমা আনোয়ারা বেগম ও সানজিদা আক্তার ছোঁয়া। উক্ত অনুষ্ঠানে সাথী আক্তার সঞ্চালনায় আলোচনা সভা শেষে ৫ জয়িতানারীকে বিভিন্ন ক্যাটাগরিতে সংর্ধ্বনা প্রদান করা হয়। ৫জন সফল জয়িতা নারীরা হচ্ছে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলী, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রসুলপুর গ্রামের নাছিমা আনোয়ারা বেগম, সফল জননী নারী খারুয়া গ্রামের মোছাঃ লুৎফুন্নাহার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন যে নারী ভাটি সাভার গ্রামের নাজমা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে কোটায় আচারগাঁও গ্রামের সানজিদা আক্তার ছোঁয়া। পদকপ্রাপ্ত ৫ জয়িতা নারীকে সম্মাননা ক্র্যাস্ট, সনদপত্র ও উত্তরীয় প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর