বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

লামায় বেগম রোকেয়া দিবস পালন

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৯:৫৪ অপরাহ্ণ

লামায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। শনিবার ( ৯ ডিসেম্বর,২৩ ইং) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে লামা উপজেলা প্রশাসন ও লামা উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজন সভা ও সমাজে নারীদের কল্যাণে কাজের স্বীকৃতি হিসবে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কারও প্রদান করা হয়। আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার ১৪৩তম জন্মদিন। একই দিনে মৃত্যু বরণ করেন এই মহিয়সী নারী। সেই হিসাবে ৫১ তম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে লামা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 এতে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস.এম.রাহাদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল,এনজেট একতা মহিলার পরিচালক আনোয়ারা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মনিরুল ইসলাম,  লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম ইমতিয়াজ,  লামারমূখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শুক্কুর।
এছাড়াও লামা কোর্ড মসজিদের খতিব মাওলানা আজিজুল হক,বান্দরবান জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আবু তাদের, লামা উপজেলা মহিলা আ.লীগের সম্পাদক শ্যামলী বিশ্বাসসহ সরকারি -বেসরকারি দপ্তরের প্রতিনিধি,কাউন্সিলর,নারী সংগঠনের প্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থী,রেড ক্রিসেট সোসাইটি ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে,এবারে লামা উপজেলায় শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার সনদ  ও ক্রেষ্ট পাওয়ার গৌরব অর্জন করেন লামা পৌরসভার দুইবার নির্বাচিত মহিলা কাউন্সিলর শাকেরা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর