৮ ডিসেম্বর ঝালকাঠির নলছিটি পাক হানাদারমুক্ত হয়েছিল। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা পালিয়ে যায়। ওই দিনে নলছিটি উপজেলা পাকিস্তানী হানাদার ও তাদের দোসররা পরাজিত হয়ে পালিয়ে যায়। প্রতি বছর ৮ ডিসেম্বর নলছিটি পাক হানাদারমুক্ত দিবস পালন করা হয়।
এ উপলক্ষে গতকাল (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মো: হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক খাদ্য মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
হানাদারমুক্ত দিবস উপলক্ষে প্রধান অতিথির বকএব্য তিনি বলেন, এদেশে শেখ মুজিবর রহমান জন্ম নিয়েছেন বলে এ দেশ স্বাধীন হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন চৌধুরী ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ কবির খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধারা।
এদিকে বিকাল ৪টায় ঝালকাঠি শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে পাক হানাদারমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক খাদ্য মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি যোগদান করে অনুষ্ঠান উপভোগ করেন।