বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

নান্দাইলে যুবকের আঘাতে বৃদ্ধের মৃত্যু

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ৮:১৯ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৯নং আচারগাঁও ইউনিয়নে এক মানষিক ভারসাম্যহীন ব্যাক্তির কাঠের রোলের আঘাতে বৃদ্ধের মৃত্যুর হয়েছে বলে জানা গেছে। মৃত্যু বৃদ্ধের নাম আব্দুল হেলিম (৬১)। তিনি উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া নদীর পাড় এলাকার বাসিন্দা। শুক্রবার (৮ ডিসেম্বর) ভোরে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে দিয়েছে। আটকৃত যুবক মানসিকভাবে অসুস্থ বলে স্থানীরা জানান।
স্থানীয় ও পুলিশ জানা গেছে, বৃদ্ধ আব্দুল হেলিম বাড়ির পাশেই একটি মসজিদে ফজরের নামাজ আদায় শেষে নরসুন্দা নদীর পাড়ে নিজ বীজতলায় দেখতে যান। এ সময় সেখানে আগে থেকেই একটি কাঠের রোল নিয়ে দাড়িয়ে থাকা মানষিক ভারসাম্যহীন প্রতিবেশী সুলতান মিয়ার ছেলে বুলবুল মিয়া (৩৫) আঘাত করার জন্য আব্দুল হালিমের দিকে তেড়ে যান। আব্দুল হালিম উপায়ান্তর না পেয়ে নিজেকে বাঁচাতে দৌড়ে পালানো চেষ্টা করেন, এতে তিনি হোঁচট খেয়ে পড়ে গেলে বুলবুল তাঁর হাতে থাকা রোল দিয়ে হেলিমের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে হেলিম জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে স্থানীয় লোকজন এসে দেখতে পান হেলিম মারা গেছেন। এ খবর মূহুর্তেই আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা বুলবুলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে নান্দাইল থানার ওসি (তদন্ত) মোঃ উবায়দুর রহমান বলেন, হত্যায় অভিযুক্ত যুবক পুলিশের হেফাজতে আছেন। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন, সম্প্রতি তিনি মানষিক অসুস্থ্য হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর থেকেই তাকে পরিবারের লোকজন ঘরে আটকে রাখতেন। কিন্তু আজ ভোরে পরিবারের অজান্তে ঘর থেকে বের হয়ে তিনি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর