বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

৮ কেজি ভারতীয় গাঁজাসহ নাটোরে এক মাদকব্যবসায়ী গ্রেফতার

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১১:১১ পূর্বাহ্ণ

নাটোর রেলওয়ে ষ্টেশনে ৮ কেজি ভারতীয় গাঁজা পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার (০৬ই ডিসেম্বর) বিকালে নাটোর রেলস্টেশন এলাকা থেকে আসলাম শেখ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত আসলাম আলী নাটোর শহরের তেবাড়িয়া হাট এলাকার মৃত জয়েন উদ্দিনের ছেলে।
নাটোর রেলস্টেশনে দায়িত্বরত  সান্তাহার জিআরপি পুলিশের এ এস আই সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  বুধবার বিকেলে লালমনিরহাট থেকে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস থেকে রেলষ্টেশনে নামা এক যাত্রীকে থামতে বললে সে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ধাওয়া করে মাদক পাচারকারী আসলাম শেখকে আটক করা হয়। পরে তাঁর হাতে থাকা একটি কালো ট্রাভেল ব্যাগ তল্লাশি করলে ৮ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়।
সান্তাহার জিআরপি পুলিশের ওসি মোক্তার হোসেন জানান, হোপন সুত্রে সংবাদ পেয়ে জিআরপি পুলিশের একটি টিম লালমিনএক্সপ্রেস ট্রেন থেকে একটি বড় কালো ব্যাগসহ আসলামকে আটক করে। এসময় ব্যাগটিকে খুলে দেখা যায় পুরো ব্যাগটি গাাঁজায় ভর্তি। তিনি বলেন জিজ্ঞাসাবাদে আসলাম জানান, তিনি নওগাঁ থেকে গাঁজার ব্যাগটি নিয়ে নাটোরে এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সে আর আসেনি।
তিনি জানান, এ ঘটনায় শান্তাহার জিআরপি থানায় একটি মামলা দায়ের করা সহ ঘটনার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর