বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

অবরোধের সমর্থনে ঝালকাঠিতে বিএনপি এবং অঙ্গ সংগঠন  বিক্ষোভ মিছিল ও পিকেটিং

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১১:০৬ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ এর তফসিল বাতিল  ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন এবং সরকারের পদত্যাগের ১ দফা দাবীতে ৬ ডিসেম্বর বুধবার দশম ধাপের অবরোধের  সমর্থনে  ঝালকাঠিতে বিএনপি এবং অঙ্গ সংগঠন  বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে । নলছিটি পৌর   যুবদলের আহবায়ক মোঃ রুস্তম শরিফ এবং  সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রাজনের নেতৃত্ব সকাল ৭ টায় পৌর এলাকার  মালিপুর এলাকায় বিক্ষোভ মিছিল করে। নলছিটি উপজেলা যুবদল  বরিশাল- কুয়াকাটা মহাসড়কে দপদপিয়া  এলাকায় সকাল ৬.৩০ টায় টায়ার জ্বালিয়ে এবং গাছের গুড়ি ফেলে পিকেটিং করে।  সকাল ৮ টায় ঝালকাঠী – বরিশাল আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। সকাল ৬ টায়   জেলা যুবদলের সদস্য সচিব এ্যাড. মোঃ আনিসুর রহমান খান এর নেতৃত্বে যুবদল নেতৃবৃন্দ  ঝালকাঠি  – পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গাবখান ব্রীজের ঢালে  টায়র জ্বালিয়ে  কিছু সময় সড়ক অবরোধ  করে।  নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন বিএনপি বেলা ১২ টার দিকে ষাটপাকিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করে। এদিকে ৫ ডিসেম্বর রাত ৯ টার দিকে সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ তৌহিদ হোসেন এর নেতৃত্বে সড়ক ভবন এলাকায়  মশাল মিছিল করে।  মিছিল পিকেটিং এ অংশ গ্রহণকারী নেতৃবৃন্দ নির্বাচন কমিশন ঘোশিত একতরফা তফসিল বাতিল, নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগ দাবী করে এবং  পুলিশী হয়রানী  নির্যাতন বন্ধের  নানা স্লোগান দেয়। এদিকে ঝালকাঠিতে অবরোধে তেমননকোন প্রভাব দেখা যায়নি। আঞ্চলিক পর্যায়ে যানবাহন চলাচল করছে। তবে দূরপাল্লার বাস ছাড়েনি।  লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা কম ছিল। জেলার সড়ক মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যপক তৎপরতা দেখা গিয়েছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ আনসার মোতায়েন ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর