বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

৫ কোটি টাকা আত্মসাত, সঞ্চয়পত্রের টাকা ফেরত দেওয়ার দাবিতে গ্রাহকদের মানববন্ধন

মুহাইমিনুল ইসলাম হৃদয়, টাঙ্গাইল প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১২:২২ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের ভ‚ঞাপুরে সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখার গ্রাহকদের আত্মসাতের সঞ্চয়পত্রের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ করেছে গ্রাহকরা।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে গোবিন্দাসী শাখা সোনালী ব্যাংকের সামনে মানববন্ধন কর্মসসূচী পালন করা হয়। পরে তারা ঘন্টাব্যাপী ব্যাংকের রাস্তা অবরোধ করে ভুক্তভোগীরা।

এরপর ব্যাংকের ম্যানেজার ফিরোজ আহম্মেদ গ্রাহকদের টাকা ফেরত দেয়ার আশ্বাস দিলে কর্মসূচী স্থগিত করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- ভুক্তভোগী গ্রাহক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, মর্জিনা বেগম, আজিজুল, সাহেব উদ্দিন, জুলহাস উদ্দিন প্রমুখ।

ভুক্তভোগী জুলহাস উদ্দিন জানান, প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষ টাকা ফেরতের আশ্বাস দিলেও এখন পর্যন্ত টাকা পাচ্ছি না। এছাড়া সাবেক ব্যাংক ম্যানেজার শহিদুল ইসলামের বিরুদ্ধেও কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। টাকা আত্মসাৎ করার পরও ব্যাংক ম্যানেজার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

আরেক ভুক্তভোগী গ্রাহক মর্জিনা বেগম বলেন, আমরা নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি টাকা ফেরতের জন্য। দ্রুত সময়ের মধ্যে টাকা ফেরত দেয়া না হলে আমরণ অনশন করা হবে।

এ ব্যাপারে সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখা ম্যানেজার ফিরোজ আহম্মেদ বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রাহকদের টাকা ফেরত দেয়ার বিষয়ে কাজ শুরু করেছে। খুব দ্রুত সময়ের মধ্যে যাতে গ্রাহকরা টাকা পায় সেই বিষয়ে কাজ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর