বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

বীরগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ণ

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিনাজপুরের বীরগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।
৬ডিসেম্বর বীরগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে শহীদের বেদিতে পুস্পার্ঘ অপন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ মোনয়েম মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি বিমল দাস, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক, সাবেক যুগ্ন সম্পাদক শামীম ফিরোজ আলম, সাবেক কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর  মুক্তিযুদ্ধ কালিন ৬নং সেক্টর এর ফিল্ড কমান্ডার মেজর জেনারেল (অব:) এম মাসুদুর রহমান বীর প্রতীক ও এফ এফ কমান্ডার  একেএম মাহবুব উল আলমের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী যৌথভাবে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে। যুদ্ধে ভাঁতগাও ব্রীজ ও সুজালপুর ইউনিয়নের মদনপুরে সস্মুখ যুদ্ধে অনেক মুক্তি যোদ্ধা শহীদ হন। স্বাধীনতা যুদ্ধে শহীদ মহসিন আলী ও শহীদ বুধারু অবদান এবং দেশের বিভিন্ন রনাঙ্গনে বীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধের ভূমিকা তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর