সচ্ছতা ও জবাবদিহিতা মূলক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলো সরসকাটি দাখিল মাদ্রাসা কতৃপক্ষ। মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত ডিজি প্রতিনিধি ও মাদ্রাসার কমিটি ও সদস্যের সমন্বয় একটি স্বচ্ছ নিয়োগ বোর্ড সম্পুর্ন হয়।
নানা জল্পনার অবসান ঘটিয়ে জবাবদিহি মূলক নিয়োগ বোর্ড করে নিয়োগ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেছেন এলাকার সাধারণ মানুষ। সচারাচর নিয়োগ বানিজ্য করার ফলে প্রাশই স্কুল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে জানা যায়।
তবে প্রকাস্ব জন জনসমাগম করে স্বচ্ছ নিয়োগ পরিক্ষা সম্পুর্ণ হলো সরসকাটি দাখিল মাদ্রাসায়।
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সরসকাটি দাখিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান গবেষনাগার ল্যাব সহকারী মোট ২ পদে পত্রিকায় ১৯-০৯-২৩ তারিখ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রার্থী আবেদন, জাচাইবাচাই সহ নানা কার্যক্রম সম্পন্ন করে নিয়ম মেনে নিয়োগ পরিক্ষা সম্পুর্ন করা হয়।
এ বিষয়ে মাদ্রাসার ক সভাপতি, মোকলেছুর রহমান বাবু বলেন, গত ২ই ডিসেম্বর সকালে ডিজি প্রতিনিধি ও এলাকার ময়মুরুব্বিদের সাথে একটি জবাবদিহি ও গ্রহণযোগ্যমূলক নিয়োগ বোর্ড করেছি। পরিক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ প্রদান করেছেন ডিজি প্রতিনিধি বোর্ড।
ডিজি প্রতিনিধি ড. মোঃ আবুল কালাম আজাদ এবং সংশ্লিষ্ট কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান কলারোয়া উপজেলার সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বোর্ড প্রধান হিসেবে উপস্থিত ছিলেন। নিয়োগ পরিক্ষায় সর্বোচ্চ নং পেয়ে গবেষণাগার ল্যাব সহকারী পদে কৃতকায্য হয় জাহিদ হোসেন ও ইবতেদায়ী প্রধান পদে নজরুল ইসলাম। পরিক্ষা শেষে সাংবাদিক ও এলাকাবাসীর উপস্থিতিতে মাদ্রাসা সভাপতি জনসম্মুখে ফলাফল ঘোষণা করে সকল কার্যক্রম স্হগীত করা হয় বলে জানান।