জামালপুরের বকশীগন্জে নিখোঁজের ৮ দিন পর স্কুল ছাত্র বায়েজিদ মিয়া(১৪)কে উদ্ধার করেছে বকশীগন্জের থানানার পুলিশ। উদ্ধারের পর ৪ ডিসেম্বর সোমবার বিকালে বায়েজিদকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আহাদ খান।
জানা যায়, জামালপুর জেলা বকশীগঞ্জ উপজেলার টালিয়াপাড়ার আলহাজ্ব ফাতেমা আজিজ আদর্শ বিদ্যা নিকেতনের এসএসসি পরীক্ষার্থী বায়েজিদ। ২৬ নভেম্বর বই কেনার জন্য নিজ বাড়ী থেকে বকশীগঞ্জ বাজারে আসে বায়জিদ। এর পর থেকেই নিখোঁজ হয় বায়েজিদ।
পরে তার বাবা আব্দুল মুন্নাফ এ বিষয়ে বকশীগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডির পর বকশীগঞ্জ থানার পুলিশ তাকে উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করেন। এক পর্যায়ে বকশীগঞ্জ থানার পুলিশ চট্টগ্রাম থেকে বায়েজিদ মিয়াকে উদ্ধার করে।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, উদ্ধারের পর বায়জীদ মিয়াকে ৪ ডিসেম্বর তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।