বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

নাগরপুরে বিনামূল্যে ৮৪০০ কৃষক কৃষাণী পেল সার ও বীজ

আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে ২০২৩-২৪ রবি মৌসুমী বোরো ধানের হাইব্রিড ও উফশি জাতের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহয়তা প্রদানের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
 সোমবার(৪ডিসেম্ব) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশসান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলায় মোট ৮৪০০ জন কৃষকদের কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
কৃষি কর্মকর্তা মো. ইমরান হুসাইন শাকিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম। অন্যান্যের মধ্যে  আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুময়ুন কবীর, ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সিদ্দিক  প্রমূখ। এসময় উপজেলার ১২টি ইউনিয়নের প্রান্তিক কৃষক কৃষাণী সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন শাকিল জানান, হাইব্রিড ধান বীজ পাবে ৩৮০০ জন কৃষক যাদের প্রত্যেকেই ২ কেজি করে পাবে। উপসি ধান বীজ ও সার পাবে ৪৬০০ জন কৃষক যাদের প্রত্যেকেই ৫ কেজি করে ধান বীজ ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবে।
সমালয় চাষাবাদের জন্য ৩০০ কেজি বীজ প্রদান করা হয়েছে ৩০ জন কৃষকের মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর