বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

রাজশাহী মহানগর আওয়ামী লীগের অবস্থান, শান্তি সমাবেশ ও মিছিল

রাজশাহী প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৬:১১ অপরাহ্ণ

বিএনপি-জামাতের ডাকা অবৈধ হরতাল-অবরোধ, অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি, শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ পালন করা হয়।

শান্তি সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম বাবুল এবং সঞ্চালনা করেন নির্বাহী সদস্য মোঃ ইসমাইল হোসেন।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ,কৃষক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ রাজশাহী মহানগরীর সাধারণ জনগণকে সাথে নিয়ে অবৈধ অবরোধ ও অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে থেকে প্রতিরোধের ঘোষণা দেন।

সমাবেশে ডাবলু সরকার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, বাসস্থান ও কর্মসংস্থানের জন্য নিরলসভাবে কাজ করছেন, তার সুফল ভোগ করছেন এদেশের সাধারণ মানুষ।নগর জীবনের যানজট নিরসনে চালু করেছে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে চালু করেছেন পদ্মা সেতু, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু ট্যানেল, পর্যটন নগরী কক্সবাজারের সাথে নিরবিচ্ছিন্ন ও নিরাপদ যোগাযোগের জন্য চালু করেছেন রেলপথ, দেশের বিদ্যুৎ স্বনির্ভরতার বৃদ্ধির জন্য পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, উষ্ণ জলবায়ু উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন, কৃষককে এখন আর সারের জন্য জীবন দিতে হয়না, ঘরে ঘরে পৌছে গেছে বিদ্যুৎ, প্রাথমিক সহ দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হয়েছে, ভূমিহীন গৃহহীন মানুষকে আশ্রয়ন প্রকল্পের সাহায্যে তাদেরকে মাটি সহ বাড়িদান, বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ভাতা চালু করেছেন।দেশের প্রতিটি সেক্টরে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে।একজন প্রধানমন্ত্রী যখন দিন রাত দেশের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, তখন বিএনপি-জামাতের ডাকা অবৈধ অবরোধ ও অগ্নি সন্ত্রাসের নামে তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চাচ্ছে, জনগণের জানমাল রক্ষায় তাদের এই সহিংসতার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি।এছাড়াও তিনি আজকের শান্তি সমাবেশ থেকে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী সহ সকল জনগণকে আগামী ৭ জানুয়ারি নৌকার প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান।ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

শান্তি সমাবেশ শেষে কুমারপাড়া দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি মোঃ বদরুজ্জামান খায়ের, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মুকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক মোঃ সিদ্দিক আলম, নির্বাহী সদস্য মোঃ আশরাফ উদ্দিন খান, সৈয়দ মন্তাজ আহমেদ, মোঃ মুজিবুর রহমান, মাসুদ আহমেদ, আশীষ তরু দে সরকার অর্পণ, মোঃ আলিমুল হাসান সজল, মোঃ খাইরুল বাসার শাহীন, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শরীফ আলী মুনমুন, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জেডু সরকার, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাহমুদ আলী জন, গৌতম দাস, মোতিহার থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মানিক ইসলাম, শাহ মুখদুম থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ খান ফরহাদ, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপন্ন সরকার, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ সরকার সেডু, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান লাল, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর রহমান আশিক, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাদত হোসেন বাদশা, রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি মোঃ জাহেদ আলী জনি, সাবেক সদস্য ও ২৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সুমন ঘোষ, মহানগর সেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতানুর আরেফিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আবেদ আলী, সদস্য মোঃ শাহিনুর রহমান, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সদস্য মোঃ মুরসালিন হক রাবু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাসকিন পারভেজ সাতিল, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, রাজশাহী মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার শামীম, বোয়ালিয়া থানা (পূর্ব) কৃষক লীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান লিটন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান রিমেল রিগেন, নয়ন কুমার ধর, ইসলামি ব্যাংক মেডিকেল কলেজের সাবেক ছাত্রলীগ নেতা ডাঃ মোঃ মাফতাহুল মোস্তাকিম রাতুল, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ কর্মচারী ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিলন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আল আমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর