ঝালকাঠি দু’টি আসনে মনোনয়ন ৭জনের বাতিল ও ৮জনের বৈধ হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম যাচাই বাচাই শেষে বৈধ প্রার্থীদের নাম ঘোষনা করেন এবং ত্রুটিপূর্ণ মনোনয়ন বাতিল করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা নির্বাচন কর্মকর্তা মোহা: আ: ছালেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা চেয়ারম্যান মো: সিদ্দিক হোসেন, পৌর মেয়র আলহাজ্ব মো: লিয়াকত আলী তালুকদার, আইনজীবি সমিতির সভাপতি আ: মান্নান রসুল, সুপ্রিমকোর্টের আইনজীবি মো: কাওসার হোসেনসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম (নৌকা), মামুন সিকদার (সাংস্কৃতিক জোট), জসিম উদ্দিন তালুকদার (তৃনমূল বিএনপি), আবুবকর সিদ্দিক (জাকের পার্টি), মুজিবর রহমান মৃধা (স্বতন্ত্র) মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।
ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) বজলুল হক হারুন (নৌকা), এজাজুল হক (জাতীয় পার্টি), মনিরুজ্জামান মনির (স্বতন্ত্র), নুরুল আলম (স্বতন্ত্র), ব্যারিষ্টার আবুল কাশেম ফখরুল ইসলাম (স্বতন্ত্র), মোহাম্মদ ইসমাইল (স্বতন্ত্র) মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়েছে।
ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে আলহাজ্ব আমির হোসেন আমু (নৌকা), ফারুক আহম্মেদ (জাকের পার্টি), মো: ফোরকান (এনপিপি) মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। ঝালকাঠি-২ (সদর-নলছিটি) থেকে মনোনয়ন নাসির উদ্দিন (জাতীয় পার্টি) বাতিল করা হয়েছে।