বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

অভয়নগরে মাদরাসা আছে, নেই শিক্ষক

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৫:২৪ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া দাখিল মাদরাসা আছে, শিক্ষক উধাও। রবিবার ৩ ডিসেম্বর ২০২৩ রবিবার  সকাল ১১ টায় সরেজমিনে মাদরাসায় গিয়ে দেখা যায়, এমন ঘটনা। তথ্য অনুসন্ধানে জানা যায়, প্রায়ই ওই মাদরাসা নিয়মনীতি না মেনে শ্রেণিকার্যক্রম বন্ধ রাখা হয়। ফলে শিক্ষার্থী ও অভিভাবক মহল রয়েছে চরম বিপাকে।  সরকারি কোন ছুটি বন্ধ না থাকলেও ওই মাদরাসার ভারপ্রাপ্ত সহকারী সুপার ও ওই মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজশে চলছে অনিয়ম খামখেয়ালিপনা। সূত্রে জানা গেছে, সরকারি নিয়মনীতিকে থোড়াই কেয়ার করেনা ওই মাদরাসার দায়িত্বরত শিক্ষকগণ। ফলে ওই মাদরাসার শিক্ষা ব্যবস্থা নাজেহাল হয়ে পড়েছে। অভিভাবক মহলের অনেকে নামপ্রকাশে না করার শর্তে অভিযোগ করে বলেন, মাদরাসার যে হাল দুর্নীতিবাজ সভাপতি ও শিক্ষকগণ করেছে ও করছে তাতে আমাদের সন্তানদের ওই মাদরাসায় লেখাপড়া করানো দায় হয়ে পড়েছে। তারা আরো জানান, আসছে দাখিল পরিক্ষা কোচিং করানোর কথা বলে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিয়েছে শিক্ষকরা কিন্তু কোচিং করাচ্ছে না। ফলে আমাদের সন্তানদের লেখা পড়া কি করে হবে? এবিষয়ে পাথালিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, পরীক্ষা শেষ তাই বন্ধ দেওয়া হয়েছে আমরা ছাত্র সংগ্রহে বের হয়েছি। সরকারি বন্ধ বা উপজেলা শিক্ষা অফিসার এই বিষয়ে অবগত আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, না শিক্ষা অফিসার এই ঘটনা জানেননা আমি এখনি মাদরাসায় আসতেছি আপনি একটু দাড়ান, কোন নিউজ করবেন না। এবং তিনি ভুল স্বীকার করেন। এবিষয়ে পাথালিয়া মাদরাসার সভাপতি জাকির হোসেন বলেন, মাদরাসা বন্ধ না পরীক্ষা শেষ তাই শিক্ষকরা মনে হয় ছাত্র কালেকশনে গিয়েছিলো। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, পরিক্ষা শেষ এই কারণে শিক্ষার্থী থাকবেনা কিন্তু প্রতিষ্ঠান বন্ধ রাখার কোন সুযোগ নেই আমি খোঁজ নিয়ে দেখি কি অবস্থা অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর