পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে ৪৩বিজিবি রামগড় জোনের আয়োজনে শান্তি র্যালি ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি রামগড় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় পৌরসভার সামনে এসে শেষ হয়।
এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রামগড় জোনের জোন অধিনায়ক লে. কর্নেল আবু বক্কর সিদ্দিক সাইমুম (পিএসসি)।
র্যালিতে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, পৌর মেয়র মো. রফিকুল আলম কামাল, রামগড় ৪৩ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর হোসেন এএমসি, সহকারী পরিচালক রাজু আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব প্রিয় প্রমুখ।

এছাড়াও দিবসটি উপলক্ষে যৌথখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত মেডিকেল ক্যাম্পে প্রায় ৩ শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ এবং দুপুরে জোন সদরে দুই শতাদিক দু:স্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও রামগড় জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবা মূলক কাজে সবসময় জনগণের পাশে থাকবে।