বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

অনেক প্রতিহিংসার শিকার হয়েছি তবুও গরীবের পাশে থাকতে চাই-মুহিবুর রহমান 

কিবরিয়া আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৫:৫৯ অপরাহ্ণ

থানায় মামলা করতে গিয়ে দালালদের খপ্পরে পড়তে হয় এবং গরীবের অনুদান গরীবদের কাছে বন্টন না করে নেতাদের আত্নীয়-স্বজনদের মাঝে বন্টন করা হয়। সামাজিক বিভিন্ন কর্মকান্ড এবং রাজনীতিবিদদের   বিভিন্ন অনৈতিক কর্মকান্ড নিয়ে
সিলেটের ওসমানীনগরে  সতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা ঘোষনা করেন।
৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলার গোয়ালাবাজারস্থ একটি রেষ্টুরেন্টে উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মুহিবুর রহমান নিজের প্রার্থীতা প্রকাশ করে তিনি বলেন এই অঞ্চলের কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য এনামুল হক চৌধুরী বীর প্রতিক সাহেবের হাত ধরে রাজনিতিতে প্রবেশ করি। একটা সময় ছিলো যখন কেউ জয় বাংলা শ্লোগান আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে শ্লোগান দিতে ভয় পেতো তখনকার সময়ে আমরা রাজ পথে ছিলাম।  কিন্তু পরিতাপের বিষয় হলো আমি কোনো মূল্যায়ন পাইনি । বিগত সংসদ নির্বাচনের মতো এবারও সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছি। বিশ্বনাথ – ওসমানীনগরের মানুষ আমাকে ভোট দিলে সংসদ সদস্য নির্বাচিত হবো ইনশাআল্লাহ। আমি স্পষ্ট বাদী এ জন্য দূন্নীতি বাজদের সাথে আমার মনোমালিন্য  থেকেই যায়। আমি এদের সাথে কোনো  আপোষ করবো না। সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী অনেক উন্নয়ন করেছেন এটা অস্বীকার কি ভাবে করবো জনগন যেখানে প্রকাশ্যে বলছে। রাজনীতির কারনে কাউকে খাটো করার কৌশল আমি স্বীকার করিনা বলে নোংরা রাজনৈতিক ব্যক্তিদের সাথে আমার আপোষ হয়না।
 আমি নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসনার ২০৪১ ভীষণ বাস্তবায়নে কাজ করে যাবো। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এম এ হক, আওয়ামিলীগ নেতা এখলাছুর রহমান, আব্দুর রউফ, শাহাব উদ্দিন ও আক্তার  হেসেন সহ আরোও  অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর