বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

আটোয়ারীতে ৫৭ বোতল ফেনসিডিল সহ মাদক সম্রাট র‌্যাবের হাতে আটক

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১০:৩৩ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে বহুল আলোচিত মাদক সম্রাট শহিদুলকে আটক করেছে র‌্যাব-১৩। মঙ্গলবার ( ২৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের গুঞ্জরমারী বাজারে দুপুর দেড় টার দিকে একাধিক মাদক মামলার আসামী এলাকার কুখ্যাত মাদক সম্রাট মোঃ শহিদুল ইসলাম(৫০)কে ৫৭ বোতল কোডিন যুক্ত নেশা জাতীয় মাদক ফেনসিডিল সহ হাতেনাতে আটক করেন নীলফামারী র‌্যাব-১৩। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালাপাড়া ( বিজিবি ক্যাম্পের পূর্ব পাশের্^) গ্রামের মৃত দুন্দিয়া’র ছেলে। সিপিসি-২, নীলফামারী র‌্যাব-১৩ এর নায়েব সুবেদার মোঃ আব্দুল কাদের শেখ এর নেতৃত্বে এসআই দেলোয়ার হোসেন সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে মাদক বিরোধী এ অভিযান চালিয়ে মাদক সম্রাট শহিদুল ইসলামকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মাদক সম্রাট শহিদুলকে আটক করে আটোয়ারী থানায় নিয়ে আসেন র‌্যাব। পরে নায়েব সুবেদার মোঃ আব্দুল কাদের শেখ বাদী হয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনির ১৪(গ) ধারায় আটোয়ারী থানায় একটি মামলা রুজু করেন। আটোয়ারী থানার ওসি, র‌্যাব -১৩ কর্তৃক ৫৭ বোতল ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামী মোঃ শহিদুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‌্যাব-১৩ এব্যাপারে আটোয়ারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছেন। মামলা নং-১১, তারিখ: ২৮/১১/২০২৩। আসামীকে বুধবার (২৯ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর