বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

নান্দাইলে মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৮ নভেম্বর) উপজেলা প্রশাসনিক হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহনাজ নাজনীনের সঞ্চালনায় আলোচনা সভায় মূল্যবান মতামত উপস্থাপন করেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনিছুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির, সরকারী শহিদ স্মৃতি কলেজের অধ্যক্ষ বাদল কুমার দত্ত, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক আলম ফরাজী, আরএন শ্যামা, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম নাসিম, উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি এ হান্নান আল আজাদ প্রমুখ সধীজন। সভায় সরকারী নিদের্শনা মোতাবেক মহান বিজয় দিবস পালন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন, নির্বাচনের বছর যেহেতু সবাইকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখে মহান বিজয় দিবস পালন করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর