বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নৌকার মাঝি আহসানুল ইসলাম টিটু

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৫:৪৯ অপরাহ্ণ

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বারের মতো টাংগাইল -৬ ( নাগরপুর-দেলদুয়ার)আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় দলীয় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন  গণমানুষের নেতা আহসানুল ইসলাম টিটু এমপি। মঙ্গলবার সকালে ঢাকা থেকে দেলদুয়ার ও নাগরপুরে পৌছালে হাজারো দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচছা ও ভালবাসায় সিক্ত হয়েছেন টাংগাইল-৬ আসনে নৌকার মাঝি আহসানুল ইসলাম টিটু। শত শত মোটরসাইকেল শোভাযাত্রা সহ  নৌকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে দেলদুয়ার ও নাগরপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক।
নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আমাকে টাংগাইল-৬ আসনে মনোনয়ন দেওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আগামী সাত জানুয়ারি আপনারা ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট  দিবেন এবং জননেত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন,দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ,  দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,সহ সভাপতি এস প্রতাপ মুকুল,যুগ্ম সাধারন সম্পাদক মাসুদুজ্জামান, যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা, ছাত্র লীগ সভাপতি মোঃ মাসুদ রানা,আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আনিসুর রহমান, একেএম কামরুজ্জামান মনি,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছবুর, আবদুল আলিম দুলাল,শেখ শামছুল,যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, আনিসুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক মোঃ ফারুক হোসেন, ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন,সম্পাদক সজিব মিয়া প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর