যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১৪ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মো. আলী আহম্মদ খান ও নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মহিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুর জহুর মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি অফিসার জেসমিন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, ডা. আলীমুর রাজিব, শিক্ষক সুনীল দাস, এসএম ফারুক আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার আবুল কাশেম, নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা পরিষদের নাজির সুব্রত কুমার রায়, অফিস সহকারী সিধু বিশ্বাস, টেকনিশিয়ান দেবাশীষ দাস নান্টু প্রমুখ।