বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

ঝালকাঠির রমজানকাঠি কলেজে এইচএসসিতে সাফল্যজনক ফলাফল

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৭:৪৮ অপরাহ্ণ

ঝালকাঠি সদর উপজেলার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত  রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজে(৪১০৩০) এইচএসসি (বিএমটি) পরীক্ষায় কারিগরি শিক্ষাবোর্ডে অধীন সাফল্যজনক ফলাফল লাভ করেছে। এ বছর প্রতিষ্ঠান থেকে ৩৭ জন পরীক্ষার্থ অংশ গ্রহন করে সুনামের সাথে ৩৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৬জন “এ+” ও ৩০ জন “এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়। পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। এসকল পরীক্ষার্থীরা ঝালকাঠি সরকারি কলেজ ভেণ্যুতে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল। ২৬ নভেম্বর রোববার প্রকাশিত ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ৯ সাধারণ শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৭৫ দশমিক ৯০ শতাংশ। এর মধ্যে,  মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৬১ শতাংশ, ছেলেদের পাসের হার ৭২ দশমিক ৯১ শতাংশ। তবে কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৯১ শতাংশ। অন্যান্য বোর্ডের চেয়ে ফলাফলে এগিয়ে রয়েছে কারিগরি শিক্ষাবোর্ড। রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীযূষ কান্তি মন্ডল বলেন, আমাদের কলেজ প্রতিবছরই এইসএসসি (বিএমটি) পরীক্ষা সেরা ফলাফল অর্জন করে আসছে। এবারও ৬টি “এ প্লাস” ও ৩০টি “এ” গ্রেড পেয়ে বিগত বছরের ফলাফলের ঐতিহ্য ধরে রেখেছে। কলেজটির এইসএসসি (বিএমটি) শাখা এমপিওভুক্ত হলে শতভাগ পাশসহ ভালো ফলাফল উপহার দেয়া সম্ভব হবে। সরকার কলেজটির দিকে সুদৃষ্টি রাখলে ঝালকাঠি সদর উপজেলার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত  গরীব ও মেহনতি মানুষের সন্তানেরা কারিগরি শিক্ষা গ্রহন করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে স্বনির্ভর জীবনযাপন করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর