বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

বান্দরবানে কোয়ান্টাম কসমো কলেজ এইচএসসি-তে প্রথম

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৪:৩৭ অপরাহ্ণ

বরাবরের মতো বান্দরবানে এবারো এইচএসসি-তে ভালো রেজাল্ট করেছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। ৪৯ জন পরীক্ষার্থীর শতভাগ পাশসহ ৩০ জন এ প্লাস পেয়ে বান্দরবান জেলায় ১ম হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান।
এবার বান্দরবানে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪টি কলেজ। এর মধ্যে একমাত্র শতভাগ পাশ এবং সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে কোয়ান্টাম কসমো কলেজের শিক্ষার্থীরা। চট্টগ্রাম বোর্ডে ২৭৯টি কলেজের মধ্যে শতভাগ পাশ করে ১০টি কলেজ, যার মধ্যে কোয়ান্টাম কসমো কলেজের অবস্থান ৭ম।
এই সফলতায় অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, ছাত্রদের ভালো রেজাল্ট হয়েছে তাদের নিজস্ব প্রচেষ্টা, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মীদের আন্তরিক সেবাদানের জন্যে।
তারা যেন ভবিষ্যতে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং স্কুলে শেখানো ধ্যান ও শুদ্ধাচারের শিক্ষা আজীবন চর্চা করতে পারে এটাই আমরা প্রার্থনাই করি। উল্লেখ্য কোয়ান্টাম কসমো কলেজের ৩০ জন জিপিএ-৫-এর মধ্যে ৭ জন সকল বিষয়ে এ প্লাস (গোল্ডেন এ প্লাস) পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর