বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

আটোয়ারীতে শীতবস্ত্র বিতরণ করলেন ইন্টারন্যাশনাল কোম্পানী শারজাহ্ চেরেটি

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ২:৫৩ অপরাহ্ণ

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করেছে। শীতের তীব্রতা কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ঢাকার ইন্টারন্যাশনাল কোম্পানী শারজাহ্ চেরেটি। ইন্টারন্যাশনাল কোম্পানী শারজাহ্ চেরেটি’র উদ্যোগে শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার আলোয়াখোয়া তফশিলী স্কুল এন্ড কলেজ মাঠে শীতবস্ত্র হিসেবে উন্নতমানের ২২৫ টি কম্বল ও শিশুদের জন্য ২০০ টি জ্যাকেট অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে অসহায় শীতার্ত মানুষের উদ্দেশ্যে আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম (কচি) বলেন, শীতে আপনাদের কষ্টের কথা ভেবে ইন্টারন্যাশনাল কোম্পানী শারজাহ্ চেরেটি আপনাদের পাশে দাঁড়িয়েছে, আপনারা ওই কোম্পানীর জন্য দোয়া করবেন। শৃক্সখলার সাথে শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেন, খোচাবাড়ী(২) উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দলিলুর রহমান, খাদেমুল ইসলাম, বদিউজ্জামান বাদল এবং সমাজ সেবক শাহীদুল ইসলাম ও তোহিদুল ইসলাম। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সুধিজন সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর