বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা রহিম উদ্দীনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৯:৩১ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মার্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার ধামোর ইউনিয়নের দলুয়া বাড়াগাঁও  গ্রামের মৃত তফির উদ্দীনের  পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ রহিম উদ্দীন (৭২)( গেজেট নং-৮৬৩, মুক্তিবার্তা নং- ০৩০৯০৩০৩১৭) শনিবার (২৫ নভেম্বর) রাত প্রায় ২:৩০ মিনিটে বার্ধক্য ও অসুস্থ্যতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে মৃত্যু বরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি  ২স্ত্রী,২পুত্র ও ২ কন্যা সন্তান , আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার (২৫ নভেম্বর) বেলা ২ : ৩০ মিনিটে তার জন্মস্থান উপজেলার রাধানগর  গ্রামের জাফরপাড়া জামে মসজিদ মাঠে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা’র  নেতৃত্বে একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহনে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে রাষ্ট্রের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা রহিম উদ্দীনকে  ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় সম্মাননার পর ওই মাঠে জানাযার নামাজ শেষে পার্শবর্তী কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাযার নামাজ ও দাফন কার্যে অন্যদের মধ্যে প্রতিবেশী, আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেতৃবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর