বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

শ্রীমঙ্গলে চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোতে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

কিবরিয়া আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৯:২৯ অপরাহ্ণ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোতে ডাকাতির ঘটনায় পুলিশের অভিযানে ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

গতকাল ২৪ নভেম্বর শুক্রবার বিকেলে পুলিশ সুপারের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মনজুর রহমান এ তথ্য জানান।

গত ২২ নভেম্বর রাত অনুমান দেড়টা থেকে ৩ টা পর্যন্ত মুখোশ পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি ডাকাতদল সাতগাঁও চা বাগানের  সহকারী ব্যবস্থাপক আব্দুল মতিনের বাংলোতে প্রবেশ করে। তাঁরা আব্দুল মতিন এবং তাঁর স্ত্রী ও অন্য সদস্যদরে হাত-পা বেঁধে পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল লুট করেন। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি ডাকাতির মামলা করা হয়। ডাকাতির সংবাদ পাওয়া পর থেকে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ মাঠে কাজ শুরু করে। তারা ২৪ ঘণ্টার মধ্যে আসামি ধরতে সক্ষম হয়।  গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা  আন্তজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাতগাঁও চা বাগানে সহকারী ব্যবস্থাপকের বাংলোতে ডাকাতির ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান- ২৩ নভেম্বর কুমিল্লা জেলার কোতোয়ালি থানা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সবুজ মিয়া (৪৭), বশির আহমদ (৩৫), সফিক উদ্দিন (৪০) এবং মিঠুন দাস (২৫) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি হবিগঞ্জ, সুনামগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায়। তাদের কাছ থেকে সাতগাঁও চা বাগানের বাংলো থেকে লুট করা স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মো. আমিনুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর