বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় ‘ধাম’-এর মোড়ক উন্মোচনে গান-কবিতা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৮:৫৯ অপরাহ্ণ

জাতীয় সাংস্কৃতিকধারার ১৫৪ তম সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় ‘ধাম’-এর মোড়ক উন্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে শিল্পী-কবি বিমল সাহার জন্মদিন ও কাব্যগ্রন্থ ‘ধাম’-এর মোড়ক উন্মোচন উপলক্ষে এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক সংবাদ-এর বার্তা সম্পাদক কবি কাজী রফিক। প্রধান আলোচক ছিলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু। বিশেষ অতিথি ছিলেন ওয়ারি আবেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কুদ্দুস, সাত্বিক মিশনের প্রতিষ্ঠাতা নির্ঝর চৌধুরী, সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা ও শিশু সাহিত্যিক শিবু কান্তি দাস। লেখা পাঠ ও গান পরিবশনে অংশ নেন কবি খান কাওসার কবির, তসলিম খাঁ প্রমুখ। দৈনিক পূর্বাভাস-এর প্রধান সম্পাদক আইয়ুব রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদীর সভাপতিত্বে তথ্যসম্মান জানানো হয়- সমাজসেবি মো:  ফরিদ হোসেন, মো: কেরামত আলী, অধ্যক্ষ আশরাফ কামাল, শিক্ষানুরাগী মোস্তফা কামাল হুমায়ুন হিমু, শিক্ষাজন মো: আব্দুল  কুদ্দুস, কন্ঠশিল্পী পলাশ চন্দ্র কর্মকার, সাংবাদিক মো: হাবিবুর রহমান, পলাশ বর্মণ, মো: সোহেল রানা, স্বপন সরকার, মোয়াজ্জেম হোসেন, নির্ঝর চৌধুরী, মো: সোহাগ মিয়া ও মোঃ হারুন অর রশিদ।

আড্ডায় অতিথিবৃন্দ বলেন, জাতীয় সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলার উদ্যেগে নিয়মিত প্রকাশনা স্বপ্নালোক-এ পঠিত লেখাগুলো প্রকাশিত হচ্ছে প্রতি মাসে। পাশাপাশি সর্বস্তরের লেখক-কবিগণ লেখা পাঠাতে পারেন- সুতুনি ফ্রন্টে  mominmahadi@gmail.com. জাতীয় সাংস্কৃতিকধারা’র আগামী পল্টনাড্ডায় অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে নির্ধারিত সদস্য ফরমপূরণপূর্বক ১০০০ হাজার টাকার বই উপহার প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর