বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

কক্সবাজার স্থানীয়দের উচ্ছেদ করে মুজিব বর্ষের ঘর নির্মাণ বন্ধের দাবীতে মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১০:২২ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে বিনা নোটিশে শতবছর পূর্বে দখলীয় ভুমিহীনদের বসতবাড়ি বাড়ি উচ্ছেদ করে মুজিব বর্ষের ঘর নির্মাণ বন্ধের  দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ভারুয়াখালী ঘোনা পাড়া শিয়াইল্লা মোরা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
এসময় ভুক্তভোগীরা বলেন আমরা মুজিব বর্ষের বাড়ি নির্মাণে প্রশাসনকে স্বাগত জানাই। তবে গরিব- অসহায়দের বাড়ি উচ্ছেদ করে নয়। আশে-পাশে ঘর-বাড়ী বিহীন কয়েকটি খাস জমি রয়েছে, যেখানে অনায়াসে মুজিব বর্ষের বাড়ি নির্মাণ করা যাবে। কিন্তু কিছু প্রভাবশালী মহল নিজেদের দখলীয় খাস জমি রক্ষার্থে মুজিব বর্ষের বাড়ি নির্মাণ এর নামে প্রশাসনকে ব্যবহার করে অসহায়দের বসতবাড়ি উচ্ছেদের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে উপজেলা ও জেলা প্রশাসনসহ মাননীয় এমপি সাইমুম সারওয়ার কমল এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী  ও এলাকাবাসী।
উপস্থিত ভুক্তভোগীদের তথ্যমতে মুজিব বর্ষের বাড়ি নির্মাণের জন্যে নির্ধারিত স্থানে পূর্ব থেকে ৩০ টির অধিক পরিবার বসবাস করে আসছেন দীর্ঘ শত বছর পূর্ব থেকে। তারা সকলেই ভুমিহীন। পরিবার গুলো হলেন আব্দুল মজিদ, জাহেদ উদ্দিন, মোঃ ইব্রাহিম, নাছির উদ্দিন, শেফা উদ্দিন, সরোয়ার কামাল, আবছার কামাল, মাহবুল আলম, মনজুর আলম, শফিউল আলম, ছৈয়দ আলম, জাহাঙ্গীর আলম, সাঈদুল ইসলাম, জান্নাত আরা বেগম, ফরিদুল আলম, শাকেয়া বেগম, শফি আরা বেগম, সাজেদা আক্তার, সানিয়া আক্তার, সাদিয়া মনি, আব্দু সোবহান নুর, মোঃ সোহেল এর পরিবার উল্লেখযোগ্য।
এ বিষয়ে ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসাইন বলেন, গরিব-অসহায় মানুষের ঘর উচ্ছেদ করে মুজিব বর্ষের ঘর দেওয়াটা যৌক্তিক বলে মনে করি না। আমার ইউনিয়নের কিছু মানুষ আমার কাছে এসেছিলো যা ইউনিয়ন পরিষদের সাথে সমম্বয় না থাকায় অবগত ছিলাম না।
কিছু মানুষের চোখের পানি ফেলে অন্য কিছু মানুষের মুখে হাসি ফোটানো হাস্যকর ছাড়া কিছুই নয়।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া মোবাইলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর