মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভাঙ্গুড়ার সাংবাদিক আকছেদ আলীর মরদেহ দাফন সম্পন্ন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৯:৩৭ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ার সাংবাদিক আকছেদ আলী মাস্টারের মরদেহ দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ৮ টায় তাড়াশ উপজেলার চকরৌহালী তার নিজ গ্রামের ইসলামপুর ঈদগা মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দৈনিক ভোরের কাগজ পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি ও অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক ছিলেন।

পারিবারিক সুত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ফুসফুস, কিডনী ও ডায়াবেটিস রোগে ভুগতেছিলেন। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে তিনি তার গ্রামের বাড়ি তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের চকরৌহালি গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বৎসর। তিনি ওই গ্রামের মৃত বয়েত আলী সরকারের ছেলে। মৃত্যুকালে তিনি দুই পুত্র সন্তান ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর