বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

সমন্বিত ফসল চাষে লাভবান বীরগঞ্জের কৃষকরা

ফরহাদ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৪:০৫ অপরাহ্ণ

উত্তরের জেলা দিনাজপুর মূলত কৃষি ভিত্তিক অঞ্চল। কৃষিকে কেন্দ্র করে চলে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা। তাই সারা বছর জমিতে বিভিন্ন ফসল চাষাবাদ করে থাকেন এই এলাকার চাষীরা।

কৃষিক্ষেত্রে ব্যাপক বিপ্লব সাধনের ফলে ও আধুনিক কৃষি পদ্ধতি কারণে এক জমিতে একাধিক ফসল উৎপাদন করছে দিনাজপুরের বীরগঞ্জের কৃষকরা।

উপজেলার নিজপাড়া, মোহনপুর, সাতোর, মরিচা, শতগ্রাম, ভোগনগর, সুজালপুর ইউনিয়নের কৃষকেরা তাদের পতিত জমিতে একাধিক ফসল চাষ করেছেন।ফলে একই জমি হতে বাড়তি আয় করতে পারছেন চাষীরা।

সরজমিনে দেখা যায়, ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামের কৃষক মোটা সাহা এবছর ৪০ শতক জমিতে জমিতে প্রায় তিনশত কলা গাছ রোপন করেছেন একই জমিতে সাথী ফসল হিসেবে ফুলকপি, বাধাকপি মরিচ, রোপন করেছেন।

এই বিষয় জানাতে চাইলে তিনি জানান সাধারণত কলা চাষে এক বছর সময় লাগে তাই আমি আমার জমিতে কলা গাছ রোপণ করার পর ফাঁকা জায়গায় সারি সারি ভাবে ফুলকপি, বাঁধাকপি ও মরিচ রোপন করেছি কারণ এই ফসলগুলো তিন থেকে চার মাসের মধ্যেই হয়ে যাবে। পাশাপাশি কলা গাছ ধীরে ধীরে বড় হচ্ছে। এ বছর আমি আশা করছি যদি দাম ভালো থাকে আমার এই ক্ষেত হতে প্রায় ৭০০০০ হাজার টাকার সবজি বিক্রি করতে পারব এটা আমার বাড়তি আয় আর এই ফসলের আয় থেকেই কলা ক্ষেতের যাবতীয় খরচ বহন করছি এবং বছরের শেষে কলা হতে আয় হবে যার ফলে একই জমি থেকে অধিক মুনাফা অর্জিত হচ্ছে।

একই চিত্র লক্ষ্য করা গেছে মোহনপুর ইউনিয়ন কৃষক সম্রাট আকবরের তিনি এ বছর ১০০ শতক জমিতে কলা চাষ করেছেন সেই জমিতে ফাঁকা জায়গায় অতিরিক্ত লাভের আশায় বাধাকপি,ফুলকপি ও আগাম জাতের আলু চাষ করেছেন মাত্র (২০ – ২৫) দিন হলেই তার ফসলগুলো বিক্রি করবে।

তিনি আশা করছেন তার এই জমি থেকেই এবছর ৮০ হাজার টাকার আলু ও ১ লাখ টাকার বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হবে পাশাপাশি কলা হতে ২ লাখ টাকা আয় হবেন বলে জানান ।

এব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো শরিফুল ইসলাম জানান , বীরগঞ্জ উপজেলার মোট কৃষি জমির পরিমান ৩২ হাজার ৮ শত ৯৬ হেক্টর জমি তার মধ্যে এবছর উপজেলা মোট ৪৬০ হেক্টর জমিতে ফুলকপি ও ২০০ হেক্টর জমিতে বাধাকপি চাষ হয়েছে । উপজেলা প্রান্তিক কৃষকেরা বাড়তি আয়ের অংশ হিসেবে একই জমিতে বিভিন্ন ফসল চাষ করছে এতে তারা বেশ লাভবান হচ্ছে । বিশেষ করে যারা কলা চাষ করছে এই ক্ষেত সমন্বিত চাষ লক্ষ্য করা গেছে। পাশাপাশি কৃষকের উৎপাদিত ফসলের রোগবালাইয়ে যেন কোন ক্ষতি না হয় সে বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদানে কৃষি অফিস মাঠ পর্যায়ে কাজ করছে এবং কৃষকের পাশে সব সময় আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর