বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

মাদক উদ্ধারে আই জিপি-র পুরস্কার পেলেন কলারোয়া থানার ওসি মুস্তাফিজুর রহমান

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৬:১৫ অপরাহ্ণ

মাদক  উদ্ধার করে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম বার বিপিএম এঁর নিকট থেকে পুরস্কার পেয়েছেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর  রহমান।
জেলা পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর নির্দেশনা এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমানের  নেতৃত্বে কলারোয়া থানা পুলিশ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এলএসডি ও হেরোইন উদ্ধার করে।দু:ষ্প্রাপ্য মাদক এলএসডি ও হেরোইন উদ্ধার করে  বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান আইজিপি  কলারোয়া থানা পুলিশকে অর্থ পুরস্কার প্রদান করেছেন।
আজ ২২নভেম্বর ২০২৩ তারিখ সাতক্ষীরা জেলা পুলিশ  সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম তাঁর কার্যালয়ে পুলিশ হেড কোয়াটার্স থেকে প্রেরিত  পুরষ্কার কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমানের  নিকট হস্তান্তর করেন।
এই সন্মান জনক পুরুস্কার পাওয়াতে কলারোয়া থানা পুলিশের পক্ষ থেকে মাননীয় আইজিপির  প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন কলারোয়া থানার ওসি মোহাঃ মোস্তাফিজুর রহমান।
আইজিপির পুরুস্কার পেয়ে ওসি  মোহাঃ মোস্তাফিজুর রহমান জানান,মাননীয় আইজিপি স্যারের এই পুরষ্কারে কলারোয়া থানা তথা সাতক্ষীরা জেলা পুলিশের প্রত্যেক সদস্য আনন্দিত এবং গর্বিত। আগামী দিন গুলোতে সাতক্ষীরা জেলার  পুলিশ সুপারের নেতৃত্বে সাতক্ষীরা জেলা পুলিশ আরো প্রশংসনীয় কাজ করবে বলে আমরা সকলেই আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর