বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৬:১৪ অপরাহ্ণ

অভয়নগরের সিমান্তবর্তী মনিরামপুর উপজেলার সুজাতপুর ভায়া ডহরমশিয়াহাটী সড়ক নির্মাণ কাজে নয় ছয়। উপজেলার ১৫নং কুলটিয়া ইউনিয়নের সুজাতপুর বাজুকুলটিয়া ভায়া ডহরমশিয়াহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ২ (দুই) কিলোমিটার সড়ক নির্মাণ কাজে নানাবিধ অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছেন। মঙ্গলবার ২১ নভেম্বর বিকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে প্রাই তিন শতাধিক সাধারণ মানুষ যোগদান করেন ও প্রতিবাদ জানান। মানববন্ধনে উপস্থিত ইউপি সদস্য বিদ্যুৎ বৈরাগী তার বক্তব্য অভিযোগ করে বলেন, ঠিকাদার আনন্দ বিশ্বাস ওই রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়মসহ সড়ক নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে আমা ইটের খোয়া। এছাড়া যেসব স্থানে প্যালাসাইডিং (পাইলিং) দেয়ার কথা থাকলেও কিছু স্থানে দিচ্ছে কিছু স্থানে দিচ্ছে না, কিছু কিছু স্থানে বালির পরিবর্তে ইটের সুড়কি দেওয়া হয়েছে। সড়কটি যেভাবে উচু হওয়ার কথা সেভাবে না করে লোক দেখানো সড়ক নির্মাণ কাজ করে সরকারকে বৃদ্ধাংগুল দেখিয়েছে। এসকল অনিয়মের ব্যাপারে এলাকাবাসীর বাধা উপেক্ষা করে কোন অদৃশ্য ক্ষমতার বলে সড়ক নির্মাণ কাজ করেছেন। ঠিকাদার এ প্রশ্ন এলাকাবাসীর। এসব অনিয়মের ব্যাপারে স্থানীয় একজন মাছ ব্যবসায়ী রবি রায় বলেন, গত ১৪ জুলাই সড়কটিতে ঠিকাদার আনন্দ বিশ্বাস আমা ইটের খোয়া দিয়ে নির্মাণ কাজ করতে থাকলে আমি এলাকাবাসিদের নিয়ে বাধা দিলে কাজটি বন্ধ হয়ে যায়। সড়ক নির্মাণ কাজ কিছুদিন বন্ধ থাকার পর সুচতুর ঠিকাদার গত ২৪ জুলাই সেই আমা ইটের খোয়া দিয়ে রোলার দিয়ে চেপে দিয়েছে। তিনি আরো বলেন সড়কটি কিছু কিছু স্থানে বালুর পরিবর্তে আমা ইটের গুড়া দিয়েছে। সড়কের দুপার্শে প্যালাসাইডিং (পাইলিং) কিছু কিছু স্থানে দিয়েছে কিছু কিছু স্থানে দেয়নি। সড়কটি যেভাবে উঁচু করার কথা তাও করা হয়নি। তিনি আরো বলেন, তিনি বলেন, রাস্তার এরকম অনিয়ম মেনে নেওয়া যায়না এই রকম পিচ ও তিন নং ইটের এই রাস্তা দুইদিনও টিকবেনা আমরা একাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহন করেনি এই রাস্তা এই পিচসহ সব উঠিয়ে নতুন করে রাস্তা সংস্কারের দাবি জানান তিনি। উল্লেখ ওই মানববন্ধনে এলাকার সাধারণ মানুষ ওই অনিয়ম দুর্নীতির মাধ্যমে উপজেলা ইন্জিনিয়ারের যোগসাজশে রাস্তা সংস্কার করা হয়েছে পূর্ণরায় ওই রাস্তা মজবুত করে করার জন্য এলাকাবাসী দাবি করেন। উল্লেখ মানববন্ধন চলাকালীন এলাকাবাসী রাস্তার পিচ হাতদিয়ে তুলে প্রমাণ দেখান রাস্তার কাজ ব্যাপক দুর্নীতির মাধ্যমে করা হয়েছে।  এবিষয়ে ওই রাস্তা সংস্কারের ঠিকাদার আনন্দ বিশ্বাস মুঠোফোনে ফোনে জানান, রাস্তার কাজে যদি অনিয়ম হয়ে থাকে তা উপজেলা ইন্জিনিয়ার দেখবে অনিয়ম হলে আমার রাস্তার বিল আটকে দিবে। আমি রাস্তা সিডিউল অনুযায়ী করেছি। এবিষয়ে মনিরামপুর উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার জানান, মানববন্ধনের বিষয়টি আমি শুনেছি রাস্তার কাজ অনিয়ম হলে তদন্ত করে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর